
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে্য চালু করা প্রতিমাসে ১টি করে চট্টগ্রাম নগরজুড়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা চলমান রয়েছে। আজ ১৫ এপ্রিল শুক্রবার ডবলমুরিং থানার সরাইপাড়া ওয়ার্ডে হাজী মসজিদ বস্তি এলাকায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা , বিনামূল্যে ঔষধ ও পরামর্শ প্রদান করা হয়।
এই বিষয়ে করোনাকালে সাড়া জাগানো চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন , সমাজের অবহেলিত , অসচ্ছল ও দরিদ্র মানুষের পাশে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আরো বৃহত্তর পরিসরে সেবা কার্যক্রম পরিচালিত করতে যাতে সাধারন জনগণের উপকৃত হয়।
হোম হাসপাতাল , এলবিয়ন গ্ৰুপ ,রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইম , রোটারেক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু সহায়তা ফাউন্ডেশন বাংলাদেশ এতে সার্বিক সহযোগিতা করে। উক্ত ক্যাম্পে ডা সামিউল , ডা সৈকত ,ফারুক চৌধুরী ফয়সাল , সৈকত বাবলা , শারমিন , আবু আরিফ , অজয় কর, কায়সার সৌরভ , ইসমাইল হোসেন শুভ ও পথশিশু সহায়তা ফাউন্ডেশনের উপদেষ্টা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, সদস্য সাইফুল ইসলাম, নোমান চৌধুরী, মহিউদ্দীন, তাজকিয়া, হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

